ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে অস্ত্রসহ কাইয়ুম গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ কাইয়ুম গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

Advertisement

র‌্যাব জানায়, রোববার (১৬ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন জহুরী মহল্লা এলাকায় কয়েকজন অস্ত্র কারবারি কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাইয়ুম গ্রুপের সদস্য ও কথিত অস্ত্র কারবারি মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) এবং মো. শাওন (৪০)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা এবং সূচনা কমিউনিটি সেন্টার সংলগ্ন রিং রোড এলাকায় কাইয়ুম গ্রুপের সদস্যরা অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, সংঘর্ষ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রুবেল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দাঙ্গা, হত্যা ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।

Advertisement

অন্যদিকে সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বলপূর্বক গ্রহণ ও ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। আদাবর থানায় ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির প্রস্তুতির তিনটি এবং হত্যা সংক্রান্ত একটি মামলা রয়েছে বলেও র‌্যাবের যাচাইয়ে উঠে এসেছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতও আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।