ঢাকাTuesday , 17 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা!

Link Copied!

গেল ১৫ জুন ইসরাইলের হাইফা শহরে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষতিগ্রস্ত স্থাপনায় ধোঁয়া ও আগুন দেখা যায়। ছবি: রয়টার্স

Advertisement

ইসরাইলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম। খবর আল জাজিরা’র।

Advertisement

এর আগে ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে, কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলা হয়েছিল, যা একটি ‘সংবেদনশীল স্থানকে’ লক্ষ্য করে আঘাত হানে বলে জানানো হয়। 

Advertisement

এছাড়া তেহরানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইরান। সোমবার (১৬ জুন) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজের আল-মেহদির বরাত দিয়ে আইআরএনএ জানায়, ইরানের রাজধানী তেহরান ও আলবোর্জ প্রদেশে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে মোসাদের দুই এজেন্টকে গ্রেফতার করা হয়। 

আইআরএনএ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২০০ কেজিরও বেশি বিস্ফোরক, ২৩টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একটি নিসান পিকআপ ট্রাকও জব্দ করা হয়।

ইরানের কর্মকর্তারা বলেছেন, মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করছিলেন, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar