ঢাকাSunday , 17 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে খেলাতেই বিশ্বকাপের নিয়ম ভেঙেছে ফিফা!

দেশ সময়
November 17, 2024 6:37 pm
Link Copied!

বিতর্কটা শুরু হয়েছিল ফিফার ঘোষণা আসার আগেই। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিকে খেলার অনুমতি দিয়েছে তারা। এদিকে অভিযোগ উঠেছে নিজেদের নিয়ম নিজেরাই ভেঙেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিতর্ক আরো বাড়ছে।

আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। বিশ্বের সব দেশের লিগ মিলিয়ে মোট ৩২টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেবে। এবার প্রতিযোগিতা হবে আমেরিকায়। আয়োজক দেশের ক্লাব হিসেবে খেলবে মায়ামি।

Advertisement

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ বিষয়ে বলেছেন, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডে দুর্দান্ত খেলে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মায়ামি। বিশ্বের অন্যতম সেরা ক্লাব এটি। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ওদের নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত।

ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের লিগের চ্যাম্পিয়ন ক্লাব সুযোগ পায়। এবারের মেজর লিগ সকারে প্লে অফ থেকে বাদ গেছে মায়ামি। ফলে মেজর সকার লিগ কাপ জেতার সুযোগ তাদের নেই। কিন্তু গ্রুপ পর্বে ৩৪টি ম্যাচে রেকর্ড ৭৪ পয়েন্ট পেয়েছে তারা।

Advertisement

মেজর লিগের ইতিহাসে এটি সর্বাধিক। ফলে সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। সেই কারণে তাদের ক্লাব বিশ্বকাপে জায়গা দেওয়া হয়েছে। তবে ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে। যেখানে অভিযোগ, মেসিকে প্রতিযোগিতায় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙে এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। ২০২২ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতে আমেরিকার প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলেছিল সিয়াটল সাউন্ডার্স। দ্বিতীয় ক্লাব হিসেবে এই প্রতিযোগিতায় খেলবে মায়ামি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।