ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের, যা বললেন এরদোগান

দেশ সময়
November 20, 2024 12:26 pm
Link Copied!

রাশিয়ার অবশ্যই নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর তাস নিউজের।

এরদোগান বলেন, আমি মনে করি রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে পারমানবিক অস্ত্র ব্যবহারের যে অনুমতি সেনাবাহিনীকে দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার বিরুদ্ধে গৃহীত মস্কোর একটি প্রতিরোধমূলক পদক্ষেপ।

Advertisement

এরদোগান বলেন, আমি মনে করি এই বিষয়টি অবশ্যই ন্যাটো কর্মকর্তাদের বিবেচনা করা উচিত। রাশিয়ার অধিকার এবং সক্ষমতা আছে নিজেকে রক্ষা করার।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো ন্যাটো দেশগুলোকেও অবশ্যই নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তুরস্কের প্রতিবেশী। আমাদের অবশ্যই তাদের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে হবে। আমি আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নিশ্চিত যুদ্ধবিরতি কার্যকরে সক্ষম হব এবং পৃথিবী যে শান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা নিশ্চিত করব।

বুধবার (২০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তা পারমাণবিক অস্ত্র ছিল না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।