ঢাকাSunday , 3 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাওলানা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে: শামীম সাঈদী

দেশ সময়
November 3, 2024 10:52 am
Link Copied!

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার দ্বিতীয় সন্তান ‌‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’র চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী। 

Advertisement

গাজীপুরের কাপাসিয়ার রাউৎকোনা কামিল মাদ্রাসা ময়দানে আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আমার বাবাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হার্ট অ্যাটাকের রোগী এভাবে হাসি দিতে পারে না। এতো সুন্দর একটি হাসি দিয়ে সবাইকে সালাম জানিয়ে তিনি বিদায় নিলেন। হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। 

Advertisement

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী হত্যার বিচার হতে হবে। সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে। যারা পালিয়ে গেছে তাদের দেশে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। 

তিনি বলেন, হাসিনার বাবা ৭১-৭৫ সালে ৩০ হাজার মানুষকে হত্যা করেছে। হাসিনা জুলাই আগস্ট মাসে দেড় হাজার মানুষ হত্যা করা হয়েছে। এ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar