মাগুরা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমিনুর রহমান কলেজে বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১ফেব্রুয়ারী কলেজ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি,এম,শওকত বিপ্লব রেজা এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী,উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,কলেজ প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান কাবুল,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী,ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল,মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সবশেষে অতিথিবৃন্দ অতিথি উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
