ঢাকাSunday , 29 September 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল সেই সাইনবোর্ড নিয়ে যা জানা গেল

দেশ সময়
September 29, 2024 11:20 am
Link Copied!

পটুয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪-এর অন্যতম সহযোদ্ধার বাসভবনের পোস্টার সম্বলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ৫ আগস্টের পরে পটুয়াখালী কাজী পাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনে গেটে এটি লাগান। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

সরেজমিনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কাজী পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনের সামনে ইলিয়াস হোসেনের বাসা (বাসার হোল্ডিং নং-০৮০০৪-০০৯৭-০০)। এ বাসার সামনে ঢোকার গেটে লাগানো রয়েছে একটি সাইনবোর্ড, তাতে লেখা রয়েছে, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের-২০২৪-এর অন্যতম সহযোদ্ধার বাসভবন। এতে নিচে ঠিকানা লেখা রয়েছে কাজী পাড়া, পটুয়াখালী।’

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, মো. ইলিয়াস হোসেন কাজী পাড়া এলাকার আব্দুস সত্তার মজুমদারের ছেলে। তিনি বর্তমানে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। গত ৩, ৪ ও ৫ আগস্ট পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবির আন্দোলনে ইলিয়াস হোসেন তার মেয়েকে নিয়ে শক্তভাবে আন্দোলন করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন,‘ পটুয়াখালীতে আন্দোলন করেছি, চৌরাস্তা থেকে শহীদ মিনার ছিল আমাদের দখলে। আমরা সবাই একত্রে ছিলাম, এক সারিতে ছিলাম। আমার মেয়েও এই আন্দোলন করেছে ও পটুয়াখালী সরকারি কলেজে পড়ছে।

তিনি বলেন, বাসার সামনে সাইনবোর্ড দেওয়ার কারণ হলো, ভালো লাগা থেকে। গত ৫ আগস্টের পর এই সাইনবোর্ড দিয়েছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।