ঢাকাSaturday , 28 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে মাশরাফির অপেক্ষায় সিলেট

দেশ সময়
December 28, 2024 3:15 pm
Link Copied!

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। যেই আসর সামনে রেখে এখন দেশি-বিদেশি ক্রিকেটারদের মিলনমেলা বসেছে মিরপুরে। দলগুলো এখন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে এখনও নিজ দল সিলেট স্টাইকার্সে যোগ দিতে পারেননি দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যা নিয়েই আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলটির কোচ মাহমুদ ইমন।

Advertisement

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই খোঁজ মিলছে না মাশরাফির। শঙ্কা আছে তার বিপিএলে খেলা নিয়েও। যে কারণে মাশরাফিকে ছাড়াই প্রস্তুতি নিতে হচ্ছে দলটিকে। তাছাড়া রাজনৈতিক কারণ ছাড়াও দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা মাশরাফি খেলার মতো যথেষ্ট ফিট কিনা তা নিয়েও রয়েছে সংশয়। তবে এতকিছুর পরও মাশরাফিকে পাওয়ার আশা সিলেটের। এখনও মাশরাফির জন্য অপেক্ষা করে আছে দলটি।  

শনিবার মাশরাফিকে নিয়ে মিরপুর শের-ই বাংলার প্রাঙ্গণে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন বলেন, ‘সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।’ 

Advertisement

তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কেমন কথাবার্তা হয়েছে– এমন প্রশ্নে সিলেট স্ট্রাইকার্সের কোচ ইমন বললেন, ‘কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।’ 

ফিটনেস এবং মাশরাফির সিদ্ধান্তই প্রাধান্য পাবে বলে জানান সিলেটের কোচ, ‘আমি আপনার সঙ্গে একমত। যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফিকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।’

Advertisement

সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন ও বিদেশি ক্রিকেটারদের দলে যোগ দেওয়া নিয়ে ইমন বলেন, ‘স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই ছিল, শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ছিল, দুজন ইতোমধ্যে হোটেলে চলে এসেছে। বাকিরা পথে আছে।’

সিলেট স্টাইকার্সের স্কোয়াড : 

তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, জাওয়াদ আবরার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar