ঢাকাTuesday , 10 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি সিরিয়ার প্রধানমন্ত্রী

দেশ সময়
December 10, 2024 11:20 am
Link Copied!

সিরিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। সোমবার দেশটিতে স্বৈরশাসক হিসেবে পরিচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এক বৈঠক হয়। ওই বৈঠকে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী জালালি।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্তকে সমস্ত ইসলামী জাতির বিজয় বলে অভিহিত করেছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি।

Advertisement

আল আরাবিয়া টিভির বরাতে সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বিদ্রোহী সালভেশন গভর্নমেন্ট-এর কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন। তবে, আগামী মাসগুলোতে দেশটিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে দামেস্কে থাকবেন তিনি।

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দুই যুগের প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। দেশ থেকে পালিয়ে পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ।

Advertisement

ক্ষমতা গ্রহণকারী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মেদ আল জোলানি বিজয়ের পর প্রথম ভাষণ দিয়েছেন। তিনি দেশটির রাজধানী দামেস্কের উমায়েদ মসজিদে ভাষণে বলেছেন, এ জয় সব সিরিয়ানদের জয়। তিনি বলেন, আসাদ সরকার হাজারো সাধারণ নিরীহ মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে। আমরা বৈধভাবে লড়াই করে বিজয় অর্জন করেছি। এ জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার আহ্বান জানিয়েছেন তিনি।

আবু মোহাম্মেদ আল জোলানি বলেন, সৃষ্টিকর্তা কখনো নিরাশ করেন না। এ জয় সব সিরিয়াবাসীর জয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar