ঢাকাSaturday , 16 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ইমরুল, ছিলেন তামিম-আশরাফুল-নান্নু

দেশ সময়
November 16, 2024 1:52 pm
Link Copied!

ফেসবুকে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের জার্সিতে সেই বিদায়ী ম্যাচ ছিল আজ। শনিবার মিরপুর শের-ই বাংলায় ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে ইমরুল ফিরেন ১৬ রানে।

পরে দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় ইমরুলকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।

Advertisement

এর আগে গত বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ইমরুল। আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গত ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন ইমরুল। যেখানে তার রান ১৭৯৭। সেঞ্চুরি সংখ্যা ৩টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।