ঢাকাSaturday , 24 August 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

দেশ সময়
August 24, 2024 7:04 am
Link Copied!

চলমান বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে।

Advertisement

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, যেসব ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারবেন।

হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়

হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

বার্তায় বলা হয়, এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।