ঢাকাWednesday , 19 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে রাঙ্গাবালীতে দুই গবাদিপশুর মৃত্যু, আহত এক শিশু

দেশ সময়
June 19, 2024 6:27 pm
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: বজ্রপাতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুইটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বজ্রপাতের বিকট শব্দে আহত হয়েছে এক শিশু। বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি ঝরছিল। বুধবার সকালে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এই বজ্রপাতে ওই গ্রামের আক্কাস মৃধার মালিকানাধীন দুইটি গরু মারা যায়। তার বাড়ির সামনেই গরু দুইটি বাঁধা ছিল।

একইসময় বজ্রপাতের বিকট শব্দে আক্কাসের ১০ বছর বয়সী কন্যা শিশু জান্নাতুল গুরুত্বর অসুস্থ হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুতি চলছে।

Advertisement

এ বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নামজুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar