ঢাকাWednesday , 21 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম প্রহরে রাঙ্গাবালী প্রেসক্লাবের ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

দেশ সময়
February 21, 2024 7:24 am
Link Copied!

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

Advertisement

পুষ্পস্তবক অর্পণ দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, মিজানুর রহমান (নির্বাহী অফিসার) এর নেতৃত্বে উপজেলা প্রসাশন। ডাঃ জহির উদ্দিন আহম্মেদ (উপজেলা চেয়ারম্যান) এর নেতৃত্বে উপজেলা পরিষদ। মোঃ সাইদুজ্জামান মামুন খান (সাধারণ সম্পাদক) এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ। মোঃ কামরুল হাসান (সভাপতি) ও এম সোহেল (সাধারন সম্পাদক) এর নেতৃত্বে উপজেলা প্রেসক্লাব.

এরপর পর্যায়ক্রমে, , উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ করে ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar