ঢাকাSaturday , 28 September 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এগিযে যাবে সমতার ভিত্তিতে: জামায়াত আমির

দেশ সময়
September 28, 2024 12:02 pm
Link Copied!

পারস্পারিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। 

জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আমরা আলাদা করে কিছু বলতে চাই না। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ আছে এবং বিশ্বে আরো অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। আমরা পারস্পারিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ককে সামনে এগিয়ে নেবো।

শনিবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ড. শফিকুর রহমান বলেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ। আমরা দেশবাসী ঐক্যমত্যের ভিত্তিতে তাদের দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করে তাহলে দেশবাসী উপকৃত হবে। আমি ও আপনি উপকৃত হবো। তারা যদি কোনো ভুল করেন, আমরা তা ধরিয়ে দেবো এবং সংশোধন করে দেবো। এরইমধ্যে কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছিল। আমরা সেসব বিষয়ে পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশা পূরণ করতে পারে।

Advertisement

জামায়াতের আমির এ সময় জাতির উদ্দেশে বলেন, আসুন, আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়। ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শান্তির প্রতীক।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দীন খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।