ঢাকাTuesday , 16 January 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার

দেশ সময়
January 16, 2024 12:42 pm
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ট্রাকসহ ৬ টি চোরাই গরু উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগরবদী ফেরিঘাট থেকে ট্রাক( ঢাকা মেট্র ঠ ১১- ৪৫৩০) ৬ টি গরু বোঝাইসহ আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা পাগলার মোড় এলাকার পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালীন সময়ে পটুয়াখালী থেকে আসা একটি গরু বোঝাই ট্রাককে পুলিশের সন্দেহ হলে থামানোর জন্য বলেন। তাত্ক্ষণিক ড্রাইভার পুলিশ দেখে দ্রুত ট্রাক নিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পগলার মোড় হয়ে ট্রাকটি দুমকি বাউফল মহাসড়কে ঠুকে যান। সাথে সাথে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে পথিমধ্যে চরগরবদী ফেরীঘাট এলাকায় গরুসহ ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও চোর চক্র পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ ৬ টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে যান।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন পথিমধ্যে পুলিশ দেখে দুমকির রাস্তায় ট্রাক গরু ফেলে রেখে ড্রাইভারসহ চোর চক্র পালিয়ে যান। আমরা গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।