ঢাকাSunday , 1 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৭ বছর আমাদের কন্ঠ চেপে ধরছিল আওয়ামী লীগ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন

Link Copied!

Advertisement

জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন কে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার শেষ বিকালে কলাপাড়া বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন।

Advertisement

এসময় তিনি বলেন, সংবিধানের ৪০, ৪১ ও ৪২ ধারায় বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার দেওয়া হয়েছে অথচ বিগত ১৭ বছর এ দেশের মানুষের কন্ঠ চেপে ধরছিল। কেউ ন্যায়ের কথা বললে তার গলা চেপে ধরত। প্রশাসন থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত সব শেষ করে দিয়েছে। এ সময় তিনি আরো বলেন,
আওয়ামী লীগ দুর্নীতি করে দেশটাকে গিলে ফেলেছে। যার প্রধান উদাহরণ হচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ৬০ হাজার কোটি টাকা শেখ হাসিনা পরিবার গ্রহণ করেছে। দেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে। গ্রাহকরা চাহিদা মত টাকা তুলতে পারছেন না। যাদেরকে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে।বিডিয়ারের ৫৭ জন অফিসার কে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। শেখ হাসিনা এমন একজন প্রধানমন্ত্রী তিনি সকল নেতাকর্মীকে এতিম করে পালিয়ে গিয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সালিশ বাণিজ্য করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, কারো উপরে অন্যায় আচরণ বা ব্যভিচার করা যাবে না। এমন কর্মকাণ্ডে জড়িত কে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবর্ধনা সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, পৌর বিএনপির সভাপতি মোঃ ফারুক গাজী, মহিপুর বিএনপি সভাপতি আঃ জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজী। এবং পটুয়াখালী জেলা সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মোঃ মোশতাক আহম্মদ পিনু, এছাড়াও কেন্দ্রীয়, বিভাগ ও জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীর প্রমুখ

Advertisement


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar