ঢাকাFriday , 8 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ: ডা. জাহিদ

দেশ সময়
November 8, 2024 5:25 pm
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ।

তিনি বলেন, ‘আজকের এই গণঐক্য, আজকের র্যালি সাধারণ মানুষের র্যালি, সব শ্রেণি-পেশার মানুষের র্যালি। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর র্যালি হয়েছিল, যেভাবে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাতে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আজকের দিনেও জাতি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে ডা. জাহিদ এসব কথা বলেন। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে র্যালিপূর্ব সমাবেশে জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। 

Advertisement

বিকাল ৩টায় কুরআন তিলাওয়াত ও খালেদা জিয়ার জন্য মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে র্যালির কার্যক্রম শুরু হয়। 

৭ নভেম্বর বৃহস্পতিবার থাকায় আজকে ছুটির দিনে র্যালি করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যে র্যালি শেষ হবে। র্যালি শুরু হওয়ার আগে দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে অস্থায়ী মঞ্চে সমাবেশ চলছিল। 

আয়োজকরা জানান, আধাঘণ্টার মতো বক্তব্য শেষে র্যালি মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে রওনা করবে। র্যালিতে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।

এদিকে বিএনপির র্যালি আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে ফকিরাপুল, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর সাড়ম্বরে দিবসটিকে উদযাপন করছে বিএনপি। দিবসটি কেন্দ্র করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।