ঢাকাWednesday , 28 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

দেশ সময়
August 28, 2024 6:16 am
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার ভোরে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

Advertisement

একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘কী কারণে যানজট তা বলতে পারছি না। সকাল সাতটায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয় ৬/৭ কিলোমিটার আসতে পেরেছি।’

পিকআপভ্যানের চালক মফিজুল বলেন, ‘মহাসড়কে যানবাহনের অনেক চাপ। কিছু চালক ট্রাফিক আইন না মেনে উল্টা পথে গাড়ি নিয়ে সামনে আগাতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’

Advertisement

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে।

‘কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar