ঢাকাSunday , 29 September 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ৩ কোটা আন্দোলনকারীকে হত্যার ঘটনায় গ্রেফতার ০১

দেশ সময়
September 29, 2024 10:54 am
Link Copied!


ময়মনসিংহ জেলার গৌরীপুরে গত ২০/০৭/২০২৪ খ্রিঃ তারিখে কোটা বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র দ্বারা আক্রমণ করে মোঃ বিপ্লব, মোঃ রাকিব ও মোঃ জোবায়েদ। হত্যায় অভিযুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি দল।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) উক্ত আসামী ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শিববাড়ী এলাকায় আত্মগোপন করেছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষনাৎ মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় আসামী মোঃ মোফাজ্জল হোসেন খান কে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী মোফাজ্জল হোসেন মোঃ আব্দুল লতিফ খান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।