ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং পুলিশ সুপার জসিম উদ্দিন শ্রদ্ধা জানান।

পরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ী (গাইবান্ধা-৩) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকা, জেলার সাত উপজেলার শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা।

Advertisement

বক্তারা ৫ আগস্টের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জেলার ছয়টি শহীদ পরিবারের সদস্য এবং ২৪৬ জন জুলাই যোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।