ঢাকাThursday , 11 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোটা নিয়ে আন্দোলনের অবকাশ নেই, -ডিএমপি

দেশ সময়
July 11, 2024 9:55 am
Link Copied!

Advertisement

ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন বলেছেন, গত ১ জুন থেকে শাহবাগসহ বিভিন্ন জায়গায় আন্দোলনের কারণে জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এটি আর চলতে দেয়া হবে না। নগরবাসীর নিরাপত্তার জন্য বদ্ধ পরিকর বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কারনে ৬জুলাই থেকে গতকাল পর্যন্ত বাংলা ব্লকেড হয়েছে।

Advertisement

কোটা নিয়ে গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন, আর কোটা নিয়ে আন্দোলনের কোন অবকাশ নেই।

ডিএমপির পক্ষ থেকে অনুরোধ, আর কোন কর্মসূচি না দেয়া হয়, যাতে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
ছাত্রদের বাইরেও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের জন্য আর কোন কর্মসূচি না দিতে অনুরোধ।

Advertisement

এই মুহুর্তে শিক্ষার্থীদের আন্দোলনের প্রয়োজন নেই, আজকের সাড়ে তিনটার কর্মসূচি যেনো পালন না করে।

যদি রাস্তা বন্ধ করা হয়, প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন তিনি৷
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar