ঢাকাMonday , 4 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কুমিল্লার সাবেক কাউন্সিলর গ্রেফতার

দেশ সময়
November 4, 2024 5:39 pm
Link Copied!

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিএনপির সাবেক কাউন্সিলর এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন গ্রেফতার হয়েছেন। সোমবার দুপুরে নগরীর জেলা পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিল্লাল (৫৫) নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়া‌র ছেলে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে জড়িত ছিলেন। তাই সুনির্দিষ্ট অভিযোগ এবং নানা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী তাকে গ্রেফতার করেছে। পরে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি বলেন, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের নির্বাচনী হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে; যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।