ঢাকাTuesday , 8 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে পলক-জিয়াউলসহ ৪ জনকে জাতিসংঘের প্রতিনিধিদলের জিজ্ঞাসাবাদ

দেশ সময়
October 8, 2024 12:40 pm
Link Copied!

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। এ বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানসহ ডিভিশন পাওয়া চার আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে জাতিসংঘের প্রতিনিধিদল।

সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিনিধিদলটি। চার ঘণ্টাব্যাপী আসামিদের জিজ্ঞাসাবাদ করে তারা। 

Advertisement

পাঁচ সদস্যের প্রতিনিধিদলে যারা ছিলেন তারা হলেন- জোসনা পোদাল, মারিয়া সোল বেকের, অমর সানান, জাকারি ফেকো ও আহমেদ ইমতিয়াজ সামাদ।

কারাগারে ডিভিশন পাওয়া যে চার আসামির সঙ্গে প্রতিনিধিদলটি কথা বলে তারা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পুলিশের সাবেক আইজিপি মো. শহীদুল হক ও সাবেক সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।