কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ ৪নভেম্বর ২৪ খ্রীঃ মঙ্গলবার
পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারী সংস্থা রূপান্তর এর দি ইউএসআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের আওতায় এবং টিয়াখালী ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের হলরুমে প্রকল্পের প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর ফকির মিঠু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউপি এর প্যানেল চেয়ারম্যান আঃ রব জমাদ্দার।

এসময় ইউপি সচিব মো. জলিল তালুকদার সহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ১৩ জন সদস্য এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
