ঢাকাSunday , 21 January 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় মাইক্রো ড্রাইভারের উপর হামলা

দেশ সময়
January 21, 2024 3:06 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রিপন চন্দ্র হাওলাদার (৩২) নামের এক মাইক্রো ড্রাইভার আহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত রিপন উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র হাওলাদারের পুত্র। এবিষয়ে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, স্থানীয় মিঠু চৌধুরীর ছেলে ফয়সাল চৌধুরী ও মৃত হারুন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের সাথে আহত রিপন চন্দ্র হাওলাদারের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলছিলো। সেই বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে তারা আহত রিপনের ক্ষতি করার চেষ্টা করে আসছিলো। ঘটনার দিন রিপন হাসপাতাল গেটের সামনে তাদের সমিতির অফিসে বসে ছিলো। এসময় ফয়সাল ও রাসেল হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তাকে অফিস রুম থেকে বের করে এলোপাতাড়ি মারতে থাকে। সন্ত্রাসীরা দেশীয় অস্র ও চাইনিজ কুঠার দিয়ে তার উপর হামলা চালায়। এসময় আহত রিপনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দিয়ে তারা পালিয়ে যায়।

কলাপাড়া থানা ওসি তদন্ত মো. মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে কিছু জানিনা। তবে, জেনে জানাবো।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।