ঢাকাSunday , 21 January 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে মাধ্যমিকের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

দেশ সময়
January 21, 2024 12:01 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গন্যে আইনী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা’র নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মোঃ কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মামলায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মোঃ আলম হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন (৪৫), মোঃ শাহিন হাওলাদার (৪২), মোঃ হাসান (৪০), মোঃ সাইদুর রহমান (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিছন্নতা কর্মীর পদ খালী হওয়ায় নিয়োগের জন্য আসামীরা তাহাদের মনগড়া বিজ্ঞপ্তি দিয়া বাদীর অগোচরে বিগত ২১ অক্টোবর ২০২৩ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করেন। পরে ২১ ডিসেম্বর দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় উপরোল্লিখিত আসামীরা সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তৈরীকৃত ফলাফল ও রেজুলেশনে বাদীকে স্বাক্ষর করতে বললে বাদী স্বাক্ষর করিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আসামীরা অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ করে জাল নিয়োগপত্র সৃজন করে পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, আয়া, পরিছন্নতাকর্মী নিয়োগ প্রদান করেন।

Advertisement

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। আদালতের আদেশ পেয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।