ঢাকাThursday , 26 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তি পেলেন কোহলি

দেশ সময়
December 26, 2024 5:52 pm
Link Copied!

মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হতেই প্রথম সেশনে অভিষিক্ত স্যাম কনস্টাসকে অভিজ্ঞ বিরাট কোহলির ধাক্কার ঘটনা যে উত্তাপ ছড়িয়েছে, তা বাকি সবকিছুকেই ছাড়িয়ে যায়। ঘটনাটি মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের দায়ে এই শাস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। একজন খেলোয়াড় কিংবা সাপোর্টিং স্টাফ আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্তভাবে শারীরিক সংঘর্ষে জড়ানোর ক্ষেত্রে এই অনুচ্ছেদ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়ে থাকে।

Advertisement

ম্যাচের দশম ওভার শেষে দুই দলের ক্রিকেটাররা প্রান্ত বদল করেছিলেন। এমন মুহূর্তে বল হাতে নিয়ে পিচে সামনে দিয়ে যাচ্ছিলেন কোহলি, অন্য পাশ থেকে আসছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস। তখন একে অন্যের সঙ্গে ধাক্কা লাগলে কোহলির দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায় কনস্টাসকে। 

কোহলি তো আর ছেড়ে দেওয়ার পাত্র নন, এই ভারতীয় ক্রিকেটারও উল্টো কয়েক লাইন শুনিয়ে দেন। দুজনের বাক্য বিনিময় লম্বা হতে দেননি আরেক ওপেনার উসমান খাজা ও অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। 

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar