ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

Link Copied!

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির গত ৮ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, যেমন বাংলা ও ইংরেজি, সেসব বিষয়ের উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।

Advertisement

একবার কোনো বিষয়ের আবেদন ও ফি পরিশোধ সম্পন্ন করার পর শিক্ষার্থী চাইলে আরও কোনো বিষয়ের জন্য নতুন করে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে পুনরায় মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

[crp]

ফি জমা দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে কোনো ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে ভুলভাবে নির্বাচিত বিষয় বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয় যুক্ত করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করার সুযোগ থাকবে না। একই সঙ্গে জমা দেওয়া ফিও ফেরতযোগ্য নয়।

Advertisement

যেভাবে পুনর্নিরীক্ষণের আবেদন করবেন

পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে শিক্ষা বোর্ড নির্ধারিত আবেদন পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করাতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর মোট ফি কত হবে, তা পরবর্তী ধাপে দেখানো হবে।

নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধের নিয়ম জানতে আবেদন পোর্টালে থাকা ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

এসএমএসে ফল জানতে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠানো যাবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে ‘SSC’ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ‘SSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।