ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আরেক সুইং স্টেট জর্জিয়ায় জয় পেলেন ট্রাম্প

দেশ সময়
November 6, 2024 12:30 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প।

ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।

Advertisement

মূলত শহর ও শহরতলির কাউন্টিগুলোতে জো বাইডেনের মোট ভোটের সঙ্গে পাল্লা দিয়েই ভোট পেয়েছেন কমালা হ্যারিস। তবে এখনও পর্যন্ত তা ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমানোর জন্য যথেষ্ট নয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) কর্তৃক প্রকাশিত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (২১৬*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৪৮*)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।