ঢাকাThursday , 25 January 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে নবীন বরন ও পিঠা উৎসব অনুষ্ঠিত

দেশ সময়
January 25, 2024 3:03 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে(২৫ জানুয়ারি) আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে নবীন বরন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এই সময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপি এম।

Advertisement

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক সাইদুল রহমান সোহাগ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক সজিবুর রহমান সৈকত,প্রধান শিক্ষক হুমায়ুন কবির,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূরুল আমিন সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বাংলার সেই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের মত জমজমাট পিঠা উৎসবের আয়োজন করেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।
শতাধিক আইটেমের দেশীয় পিঠাসহ হাজারো পিঠার ব্যাপক সমারোহ ঘটে পিঠা উৎসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।