ঢাকাSunday , 14 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আনসার বাহিনীর প্রতি প্রধানমন্ত্রী আস্থাশীল

দেশ সময়
January 14, 2024 7:30 am
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ সশস্ত্র বাহিনী আনসার ভিডিপি প্রতি মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাশীল। বিভিন্ন সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। এছাড়াও, দুর্যোগ মোকাবিলা, কোভিড ১৯ নাশকতা থেকে রেললাইন রক্ষাসহ বিভিন্ন কাজে আনসার বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছেন।

Advertisement

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ভিডিপি’র ৪৪তম জাতীয় সমাবেশের প্রস্তুতির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাসের সময় আনসার বাহিনীর সদস্যরা দেশের মানুষের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে, এছাড়াও বন্যা মোকাবিলা, ক্ষতিগ্রস্থ কৃষকের ধান কেটে দেয়া, খাবার বিতরণসহ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা থেকে রেলসড়ক রক্ষা, অগ্নিসংযোগ মোকাবিলা ও নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা বিশেষ অবদান রেখেছেন।
তাই মাননীয় প্রধানমন্ত্রী এই বাহিনীর উপর আস্থাশীত।

Advertisement

এর আগে বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, পরে একটি সুসজ্জিত র‍্যালি বের করেন তারা। এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমাস্ট্যান্ট উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, অন্যান্য উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, জেলা কমাক্ষ্যান্টবৃন্দসহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar