ঢাকাSaturday , 2 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়কত্বের গুঞ্জন নিয়ে মুখ খুললেন হৃদয়

দেশ সময়
November 2, 2024 6:43 pm
Link Copied!

নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছাড়তে চাইলেও বিসিবি আপাতত তার ওপরই আস্থা রাখছে। আসন্ন আফগানিস্তান সিরিজে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এরই মধ্যে সম্ভাব্য অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।

Advertisement

সে নামগুলোর মধ্যে ব্যাটার তাওহিদ হৃদয়ের নাম জ্বলজ্বল করছে। শান্ত আনুষ্ঠানিকভাবে সরে গেলে তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আফগানিস্তান সিরিজ খেলতে শনিবার (২ নভেম্বর) দলের একাংশ আমিরাতের বিমানে চড়ছেন। সে দলে রয়েছেন হৃদয়ও।

বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন হৃদয়। এসময় অবধারিতভাবেই অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে।

Advertisement

তবে এ বিষয়ে এখনই মাথা ঘামাতে নারাজ শান্ত স্বভাবের হৃদয়, ‘এ বিষয়ে (অধিনায়কত্ব) বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

তবে যদি বিসিবি তাকে যোগ্য মনে করে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তিনি নিজে কতটা প্রস্তুত। প্রশ্নটি পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন হৃদয়, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’

দীর্ঘ আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আবহে ঢুকবে দল। হৃদয় ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার ব্যাপারে আশাবাদী, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।