ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

তিতুমীর কলেজে চলছে ‘ক্লোজডাউন’ কর্মসূচি

দেশ সময়
November 19, 2024 5:06 pm
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলমান রয়েছে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে।মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

Advertisement

এর আগে গতকাল (সোমবার) সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন।

এদিকে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

Advertisement

১৪ সদস্যের এ দলে রয়েছেন- মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি

মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার। 

এ সময় ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি’’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকব’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।