ঢাকাWednesday , 6 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের ভোট পর্যবেক্ষণ

দেশ সময়
November 6, 2024 3:40 pm
Link Copied!

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে ছিল প্রতীকী নির্বাচনের ব্যবস্থাও।

Advertisement

প্রতীকী নির্বাচনে অংশগ্রহণকারীরা ভোট দেন। এ ছাড়া দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সরাসরি আপডেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করেন, যা তাদের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেয়।

অনুষ্ঠানে তরুণ নেতারা, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এর তাৎপর্য এবং গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

Advertisement

অন্তর্বর্তী চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ। বাংলাদেশের তরুণদের এই অভিজ্ঞতায় সম্পৃক্ত করে আমরা গণতন্ত্রের গুরুত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালো বোঝার সুযোগ করে দিতে চাই। আমরা আশা করি, এই আয়োজন ভবিষ্যতের নেতা-নেত্রীদের অনুপ্রাণিত করবে, যেন তারা তাদের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বরের মূল্যায়ন করে।

নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠানটি দূতাবাসের আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক জোরদার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রসারের প্রচেষ্টার একটি অংশ বলে মনে করছে ঢাকার মার্কিন দূতাবাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।