ঢাকাMonday , 4 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে জেল পলাতক আসামি গ্রেফতার

দেশ সময়
November 4, 2024 12:39 pm
Link Copied!

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি ফজু মিয়াকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। গ্রেফতার ফজু মিয়া শেরপুর পৌর এলাকার মীরগঞ্জ মহল্লার ইউসুফ আলীর ছেলে।

Advertisement

রোববার রাতে জেলা শহরের নতুন বাসটার্মিনাল সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

র‌্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদি পলায়ন করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রোববার রাতে শেরপুর জেলা শহরের নতুন বাসটার্মিনাল সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ফজু মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ফজু মিয়াকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar