ঢাকাMonday , 12 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কলনীর ৯ টি কক্ষ পুড়ে ছাই

দেশ সময়
June 12, 2023 8:43 am
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পলানপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি কলনীর ৯ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে উপজেলার চান্দরা পলানপাড়া এলাকায় ফরহাদ মন্ডলের একটি কলনীতে ৯ টি কক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

Advertisement

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে ওই কলনীর ৯ টি কক্ষ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।কক্ষের ভিতরে থাকা ফ্রিজ,টিভি,আলমারি, নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়,তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।