ঢাকাWednesday , 30 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার

দেশ সময়
October 30, 2024 11:14 am
Link Copied!

জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চত করে জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান বলেন, তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কারাগারে ডিভিশন চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে।

Advertisement

জানা গেছে, জসিম উদ্দিনকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে নেয়া হচ্ছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জসিম উদ্দিন জুলাই-আগস্ট গণহত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিরপুর অঞ্চলের ডিসি থাকা অবস্থায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আজকেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

Advertisement

এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar