ঝালকাঠিতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর ৩০% কোটা আন্দোলনের বরিশাল বিভাগীয় প্রোগ্রাম ও ঝালকাঠি জেলা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বার্গার ক্লাব চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির আইন ও সংসদ বিষয়ক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. জানে আলম জয়, ঝালকাঠি জেলা আহবায়ক আতাউর রহমান শিপু, সদস্য সচিব তৌশিক হায়দার স্মরণ, ১নং সদস্য রিপন কুন্ড,
ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার জন্য আন্দোল করতে হয় যা জাতির জন্য অত্যান্ত লজ্জাজনক। এবিষয়ে করনীয় নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
