ঢাকাSaturday , 26 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলে পুনরায় হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

দেশ সময়
October 26, 2024 1:46 pm
Link Copied!

গত ১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। পাল্টাপাল্টি হামলার চক্র ভাঙতে ইসরাইলে পুনরায় হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট শনিবার বলেছেন, ‘আমরা ইরানকে ইসরাইলের উপর তার হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি যাতে যুদ্ধের এই চক্রটি আরও বৃদ্ধি না হয়ে এখানে থেমে যেতে পারে’।  

Advertisement

ইরানে চালানো ইসরাইলি অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 

তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমানো আমাদের লক্ষ্য।’

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা দল ইসরাইলকে হামলা সীমিত পরিসরে করার আহ্বান জানায়।

‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করেছি।  যাতে বেসামরিক ক্ষতির কম ঝুঁকির লক্ষ্যবস্তু এবং আনুপাতিক পরিসরে হামলা পরিচালনা করতে ইসরাইলকে উত্সাহিত করা হয়।’

ইরানে চালানো ইসরাইলে হামলা সম্পর্কে ওই কর্মকর্তা আরাে বলেন, ‘আজ সন্ধ্যায় (ইরানের স্থানীয় সময় রাতে) যা ঘটেছে তা অবিকল ছিল বলে মনে হচ্ছে’।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইসরাইলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যে সব ঘাঁটি ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল’।

এতে বলা হয়, ‘ইসরাইল ও তার নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’ ।

‘আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে প্রতিশোধমূলক হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে’ ।

তবে ইরান জানিয়েছে, ইসরাইলের হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে মোকাবেলা করেছে।

তেহরানের দাবি, ইসরাইল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।