ঢাকাFriday , 25 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল এখন থেকে শোডাউনের রাজনিতী থেকে বের হয়ে আসবে: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

দেশ সময়
October 25, 2024 4:06 pm
Link Copied!

ছাত্রদল এখন থেকে শোডাউনের রাজনিতী থেকে বের হয়ে আসবেছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন ছাত্রদল এখন থেকে আর শোডাউনের রাজনীতি বিশ্বাস করেনা এবং এখন থেকে শোডাউন থেকে বের হয়ে আসবে। কোন ব্যানার, ফেস্টুন, আধিপত্য বিস্তার করা এ সবে বিশ্বাস করেনা। নতুন ধারার রাজনীতি উপহার দিতে ও বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি পাল্টে ফেলতে আমরা বদ্ধ পরিকর। বিগত১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যে সকল কর্মীরা রাজপথ ছাড়েনি এবং দলীয় ভাইয়ের কাছ থেকে মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি এমন কর্মীদের আমরা মূল্যায়ন করবো।

আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১ টায় পর্যটন নগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করার সময় এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাসী আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।

Advertisement

এসময় তাদের সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন
ছাত্রদলের সহ- সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি শাকির আহমেদ, সহ-সভাপতি এইচ.এম আবু জাফর, যুগ্ম সম্পাদক এম.এম মাসুদ, যুগ্ম সম্পাদক আবদুল জলিল আমিনুল, যুগ্ম সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সহ সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম। পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার, ৩ নং যুগ্ম আহ্বায়ক প্রিন্স শরীফ। কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের রিয়াজ, সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি মীর সৈয়দ ফারুক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ প্রমূখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেটে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রতিমূলক রাষ্ট্রসত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠনসহ আরো ২৯টি দফা উল্লেখ ছিল।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar