ঢাকাThursday , 24 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ফের আন্দোলনে যাবেন ৩৫ প্রত্যাশীরা

দেশ সময়
October 24, 2024 3:50 pm
Link Copied!

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩২ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ৩৫ প্রত্যাশীরা। সংগঠকদের সঙ্গে আলোচনা করে পুনরায় আন্দোলনে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তারা।

Advertisement

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপে আন্দোলনকারী একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, চাকরিতে বয়সসীমা ৩২ করা তাদের প্রত্যাশা ছিল না। ৩২ করার মধ্য দিয়ে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে পরবর্তীতে কী কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে তারা আজ সংগঠকদের সঙ্গে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানাবেন।

Advertisement

আন্দোলনের সংগঠক আরিফুল ইসলাম বলেন, সবাই মিলে এখনো কোনো আলোচনা করিনি। তবে একজন অ ৩৫ প্রত্যাশী হিসেবে আমি এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখান করলাম। যারা এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতি ঘৃণাভরে ধিক্কার জানাব। আমরা অবশ্যই আন্দোলনে যাব। যদি ৩৫ বছর করা না হয়, তাহলে আমরা উন্মুক্ত করে দেওয়ার আন্দোলনও ডাক দিতে পারি।

সংগঠক মামুন রশীদ রতন বাংলানিউজকে বলেন, আমরা অবশ্যই এই সিদ্ধান্ত মানব না; প্রতিবাদ করব। কারণ আমরা আন্দোলন করলাম ৩৫ বছরের জন্য, আমরা ভুক্তভোগী, তাহলে ৩২ বছর কার জন্য করা হলো। যারা সুবিধাভোগী তারাই এই সুবিধা পাবে।

তিনি বলেন,  বিশাল একটা প্রজন্ম এই ট্র্যাপে পড়ে আছে। তারা চাচ্ছে ৩৫। কিন্তু তা বাস্তবায়ন না করে ৩২ করা হলো। আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। বসে সিদ্ধান্ত নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা দেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।