ঢাকাFriday , 2 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে ছাত্রলীগকেই ভুমিকা রাখতে হবে- ইনান

দেশ সময়
June 2, 2023 4:14 am
Link Copied!

মোঃ গোলাম মাওলা ঝালকাঠি প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো সরকার প্রধান করতে ছাত্রলীগকে সুশৃঙ্খল ভুমিকা রাখতে হবে। জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা সদস্যকে হতে হবে মার্জিত, সুশৃঙ্খল এবং আদর্শবান। তবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ষোষনা বাস্তবে রুপ নিবে।’ (১জুন) বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে জেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান একথা বলেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির। জেলা ছাত্রলীগের সাধারণ সসম্পাদক তরিকুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু।
এর আগে বিকেলে সার্কিট হাউস গেটে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক এর এর নেতৃত্বে শেখ ওয়ালী আসিফ ইনান’কে ফুল দিয়ে বরণ করেছেন জেলা ও উপজেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar