তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিসেট প্রস্তুত রয়েছে। ওইসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে।’
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি জানান, দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে জেনারেটরের ব্যবহার করা হচ্ছে। এরপরও উপদ্রুত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন হয়ে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
