ঢাকাMonday , 15 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া–পাল্টা ধাওয়া

দেশ সময়
July 15, 2024 9:42 am
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলন যুক্ত একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঘটনাস্থল থেকে বিকেল ৩টা ২০ মিনিটে জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তাঁরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar