ঢাকাMonday , 22 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশ সময়
May 22, 2023 3:23 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বিএনপি জামাত চক্রের দেশবিরোধী সন্ত্রাস ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এর আগে সাবেক প্রতিমন্ত্রীর কলাপাড়ায় আগমন উপলক্ষ্যে বিশাল শোডাউনে অংশগ্রহন করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা। এসময় বিএনপি জামাত চক্রের দেশবিরোধী সন্ত্রাস ষড়যন্ত্রের প্রতিবাদী শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পৌর শহর।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar