ঢাকাSaturday , 20 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে ৬৫ দিনের মাছ শিকার নিষেধাজ্ঞায় প্রকৃত জেলেদের ভাগ্যে জুটছেনা সহায়তার চাল

দেশ সময়
May 20, 2023 12:15 pm
Link Copied!

মোঃমনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: শনিবার (২০মে) থেকে ৬৫ দিনের জন্য সমুদ্রে সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে জেলেদের জন্য সরকারি প্রনোদনার ব্যাবস্থা থাকলেও তা প্রকৃত জেলের ভাগ্যে জুটছেনা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
সরকারের এ নির্দেশনা কার্যকর করতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে মৎস্য বিভাগ। অবরোধকালীন সময়ে প্রণোদনা বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলেরা। ঘূর্ণিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার কলে অনেক জেলেকে পড়তে হয়েছে লোকসানের মুখে। বাধ্য হয়ে সমুদ্র থেকে জাল উঠিয়ে তীরে ফিরতে জেলেরা। কর্মহীন এ সময়ে মানবেতর জীবনযাপন করছেন মৎস্যজীবীরা। হালনাগাদ তালিকা না থাকায় সরকার ঘোষিত প্রনোদনা পাচ্ছেনা অধিকাংশ জেলে। বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করে ভরা মৌসুমে জেলেদের মৎস্য আহরনের সুযোগ করে দেয়ার দাবী সংশ্লিষ্টদের।
জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, তবে নতুন জেলেদের নিবন্ধনের আওতায় আনার কথা আছে সরকারের। এ সময়ে জেলেদের প্রনোদনার জন্য জনপ্রতি ৮৬ কেজি চাল বরাদ্ধ রয়েছে যা জুনের প্রথম সপ্তাহ থেকে বিতরনের কথা রয়েছে। রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নের উপকূল অঞ্চলে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ১২হাজার ৮২০জন। এছাড়াও আরো প্রায় ৫ হাজার সমুদ্রগামী জেলে রয়েছে অনিবন্ধিত।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar