ঢাকাSunday , 7 April 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বজ্রপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ৩ জনের মৃত্যু

দেশ সময়
April 7, 2024 6:11 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি: ঝালকাঠিতে তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া মুন্সিরাবাদ গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১) ও রাজাপুরের পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপায় বজ্রপাতে রুহুল আমিন নামে এক জেলে মারা গেছে।

এর মধ্যে, হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও রাজাপুরে একজন।

Advertisement

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝালকাঠিতে সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়। সে সময় মাঠ থেকে গবাদিপশু আনতে গেলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়।

এদিকে ঝড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হওয়াতে জেলায় বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।