ঢাকাSaturday , 6 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে ঈদ উপলক্ষে জামির উল ইসলাম ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

দেশ সময়
April 6, 2024 6:53 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার সোনাতুন্দী গ্রামে ৫ এপ্রিল বিকালে বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জামির উল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক দরিদ্র ও দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি সমাজসেবক ফাতেমা আক্তার নিজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষ ও শিশুদের হাতে নতুন শাড়ি,পায়জামা,পাঞ্জাবি ও কামিজ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড.মুসাফির নজরুল,বীর মুক্তিযোদ্ধা এফএম জামির উল ইসলামের সহধর্মিণী মেরিনা ইসলাম,সাবেক এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুল মতিনের সহধর্মিণী সালেহা মতিন,সমাজসেবক মোঃ শাহিনুল হক, বীর মুক্তিযোদ্ধা জামির উল ইসলামে ছেলে জোবায়েদ উল ইসলামসহ অন্যরা।
ফাউন্ডেশনের সভাপতি সমাজসেবক ফাতেমা আক্তার বলেন, আমরা সব সময়ই গরীব, অসহায় ও দুঃস্থদের পাশে থাকতে চাই।পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করবো।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar