ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নিত্যকন্ঠ নিউজ’র এর এক বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

দেশ সময়
February 8, 2024 5:30 pm
Link Copied!

কেপিসি নিউজ ডেস্ক: নিত্যকন্ঠ অনলাইন নিউজ প্রোর্টালের দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে কলাপাড়ায় প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেককাটা ও আলোচোনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ জানুয়ারী) সন্ধ্যা সাতটায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। নিত্যকন্ঠ নিউজ এর প্রকাশক ও সম্পাদক নয়নাভিরম গাইন (নয়ন)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস সিহাব পারভেজ মিঠু, যায় যায়দিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি চঞ্চল সাহা, কলাপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস কে রঞ্জন, বর্তমান সভাপতি এইচ আর মুক্তা, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারন সম্পাদক মোঃ নাহিদুল হক, সাবেক সাধারন সম্পাদক রাসেল মোল্লা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সদস্য কবির তালুকদার, প্রনব নারায়ন বিশ্বাস, তানভীর আহমেদ ও নারী গনমাধ্যম কর্মী মোসাঃ সালমা কবির প্রমুখ।

Advertisement

এসময় বক্তারা নিত্যকন্ঠের দীর্ঘ এক বছরের প্রকাশনায় এর পাঠক ও দর্শকপ্রিয়তা দেখে তার প্রশংসা করেন। এছাড়াও বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রচার করে দেশ ও জনগনের পাশে থাকার অনুরোধ জানান তারা। সর্বশেষ কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।