ঢাকাThursday , 1 February 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ািকৈরে তিন কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

দেশ সময়
February 1, 2024 1:56 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ৩ কোটি টাকা মূল্যের ৬১ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই
জকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট উপজেলার ভান্নারা এলাকায় আফতাব শিল্পগোষ্ঠীর মালিকানাধীন একটি কারখানায় অভিযান চালিয়ে এজমি জমি উদ্ধার করে।

জানা যায়, আফতাব শিল্পগোষ্ঠী দীর্ঘদিন যাবত উপজেলার ভান্নারা এলাকায় তাদের কারখানার পাশে থাকা ৬১শতাংশ সরকারি কালেক্টারী খাসজমি জবর দখল করে । পরে ঐ জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগদখল করতে থাকে। এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার,বার নোটিশ করার পরও আফতাব
শিল্পগোষ্ঠী কোন কর্ণপাত করেন নাই। অবশেষে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে পরিচালিত মোবাইল
কোর্ট সরকারি কালেক্টারী জমিতে আফতাব শিল্পগোষ্ঠীর নির্মিত মূল ফটক, সীমানা প্রাচীর সহ
কারখানার সেট ভবন ভেঙে গুঁড়িয়ে দিয়ে ৬১ শতাংশ সরকারি জমি উদ্ধার করে।এসময় কারখানা কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।পরে উদ্ধারকৃত জমিতে সীমানা খুঁটি ও সাইনবোর্ড লাগানো হয়।

Advertisement

অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)অনিন্দ্য গুহ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়র আলম, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকী বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খাসজমি উদ্ধারে আমাদের এঅভিযান অভ্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।